অর্থনীতি
পাইকারি বাজারে চাল ও ডালের দাম স্থিতিশীল
সপ্তাহের ব্যবধানে মোটা চাল ও মসুর ডালের দাম প্রায় অপরিবর্তিত। খুচরায় স্থানভেদে সামান্য ফারাক আছে।

রাজধানীর পাইকারি বাজারে মোটা চাল ও মসুর ডালের দাম সপ্তাহজুড়ে স্থিতিশীল ছিল। সরবরাহ স্বাভাবিক বলে জানিয়েছেন আরতদাররা।
খুচরায় এলাকাভেদে কেজিতে একটু ফারাক আছে। বিক্রেতারা বলছেন, পরিবহন ভাড়া না বাড়লে এই দাম ধরে রাখা যাবে।
কৃষি বিপণন অধিদপ্তরের পাঠও একই রকম। তারা আগামী সপ্তাহে সবজির বাজার আলাদা করে দেখবে।

