প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধের দাবি, তিন দিনের আল্টিমেটাম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধসহ গ্রেফতার হওয়া ৪ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন চালক ও মালিকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধের দাবি, তিন দিনের আল্টিমেটাম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধসহ গ্রেফতার হওয়া ৪ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন চালক ও মালিকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক আটকে বিক্ষোভ করার পর তারা মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যান। পরে সেখানকার সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, "আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে ৪ জন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।"

তিনি আরও বলেন, "বাকি যে দাবিদাওয়াগুলো আছে, সরকার সেগুলো বিবেচনা করে আমাদের নিয়ে বসবে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারও আছে বলে আমার মনে হয় না।"