প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির ৩ বিজ্ঞানী

সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার বিকেলে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে যৌথভাবে এই

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির ৩ বিজ্ঞানী

সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার বিকেলে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে যৌথভাবে এই সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কার্ল ডেইসেরথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগম্যান ও জর্জ নাগেল। তাঁদের এই যুগান্তকারী আবিষ্কারটি মূলত আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে ছিলো।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানানো হয়েছে, জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছিলেন। তারা গবেষণায় দেখান, এই প্রোটিনটি যেকোনো কোষে প্রবেশ করানো হলে তা আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কার্ল ডেইসেরথ এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যান। তিনি ইঁদুরের স্নায়ুকোষে ওই চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করিয়েছিলেন। এরপর নীল আলো ফেলে তিনি স্নায়বিক সংকেত বা নার্ভ সিগন্যাল চালু করতে সক্ষম হন। পরবর্তীতে তিনি দেখান যে, জীবিত ইঁদুরের মস্তিষ্কেও স্নায়ুকোষের জন্য আলো-নিয়ন্ত্রিত এই সুইচটি সফলভাবে কাজ করছে। আলো দিয়ে স্নায়বিক সংকেত নিয়ন্ত্রণের এই আধুনিক পদ্ধতিটিই এখন চিকিৎসাবিজ্ঞানে ‘অপটোজেনেটিক্স’ নামে পরিচিত।