প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

এশিয়ার বাজারে তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি আরব

এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে বিক্রি করা তেলের

এশিয়ার বাজারে তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি আরব

এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে বিক্রি করা তেলের আনুষ্ঠানিক মূল্য গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে নির্ধারণ করেছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

সোমবার প্রকাশিত মূল্য নির্ধারণী নথিতে এই তথ্য পাওয়া গেছে। এর আগে মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক অনুসরণ করে নভেম্বর মাসে তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তার উল্টো সিদ্ধান্ত নিয়েছে আরামকো।

এশিয়ার বাজারে বিক্রির জন্য নভেম্বরের আরব লাইট ক্রুড অয়েলের দাম ওমান ও দুবাইয়ের গড় দামের তুলনায় ব্যারেলপ্রতি ৫ ডলার কম নির্ধারণ করা হয়েছে। গত মাসের তুলনায় এই দাম ৩ ডলার কম। ২০২০ সালের জুনের পর এশিয়ার বাজারের জন্য এটাই সৌদি আরবের সবচেয়ে বড় ডিসকাউন্ট। শুধু আরব লাইট নয়, এশিয়ার বাজারে বিক্রি হওয়া ভারী গ্রেডের তেল আরব মিডিয়াম ও আরব হেভির দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এশিয়ার বাজারে ক্রেতা ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমুদ্রপথে তেল পরিবহনের খরচ বেড়ে যাওয়া এবং রপ্তানি কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের প্রভাব এড়াতেই এশীয় ক্রেতাদের জন্য মূল্য কমানো হয়েছে। সম্প্রতি লোহিত সাগর ও হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় সামাল দিতে ক্রেতাদের ওপর চাপ তৈরি হয়েছে।