প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের বড় ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগের সরকারি ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিলো। মাঝখানে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন ছুটি ঘোষণা করায় টানা ছুটির সুযোগ তৈরি হলো।

২২ অক্টোবরের পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক নিয়মিত ছুটি। ফলে ২২ অক্টোবর ছুটি অনুমোদিত হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে বলে জানা গেছে।